সাম্প্রতিক বন্যায় বগুড়ার তিনটি উপজেলায় ৩৬ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো হলো সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের সূত্রে জানা গেছে, ওই তিনটি উপজেলার তিন হাজার ৭০৫ হেক্টর জমির আউশ, পাট, আমন বীজতলা ও শাক-সবজির ক্ষেত বন্যার পানিতে তলিয়ে বিনষ্ট হয়েছে। এতে ২৪ হাজার ২৫টি কৃষি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের বগুড়ার উপ-পরিচালক প্রতুল চন্দ্র সরকার জানান, বন্যা পরবর্তী সময়ে কৃষি পুনর্বাসন কার্যক্রম হাতে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান