পিরোজপুরের কাউখালী উপজেলায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে। এ হত্যাকাণ্ডে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত যুবক নাজিরপুর উপজেলার বুইচাকাঠী গ্রামের আবদুলের ছেলে মিজানুর রহমান মানিক (২৫) । মানিক নাজিরপুরের ভ্যানচালক ছিলেন।
শুক্রবার বিকেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চার আসামিকে পিরোজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য নেয়া হয়েছে।
পুলিশ জানায়, ব্যাটারিচালিত ভ্যান আত্মসাতের জন্যই ঘাতকরা মানিককে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ কাউখালীর চিড়াপাড়া গ্রামের একটি পানের বরজের পাশের নালায় ফেলে রাখে। গত রবিবার বিকালে পুলিশ নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নাজিরপুরের ছোট বুইচাকাঠী গ্রামের আকরাম মোল্লার ছেলে সাইদুর রহমান ওরফে সাইফুল (২৬), কাউখালীর উপজেলার ডুমুজড়ি গ্রামের শাহজাহান শেখের ছেলে মো. জামাল শেখ (২২), চিড়াপাড়া গ্রামের মনোরঞ্জন দেবনাথের ছেলে সঞ্জয় দেবনাথ (৪২) ও একই গ্রামের সুশীল চন্দ্র দাসের ছেলে পল্টু চন্দ্র দাস(২২)।
ইত্তেফাক/ইউবি