রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের নুরজাহান বেগম (৬৫) নামে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নুরজাহান বেগম ঐ গ্রামের মৃত বেলায়েত হোসেনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে হত্যাকারীরা তার নিজ বসতঘরে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, নিহত নুরজাহান বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার ব্যবহৃত কম্বল, বালিশ জব্দ করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই নূর মোহম্মদ বলেন, নিহতের লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধাকে হত্যার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
ইত্তেফাক/নূহু