মতিঝিলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

রাজধানীর মতিঝিলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে হারুন (১৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে মতিঝিলের জসিম উদ্দিন রোডের ১০ তলা নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে।
 
নিহত হারুনের সহকর্মী রুবেল জানান, পঞ্চম তলার দেয়ালের প্লাস্টারের কাজ করার সময় নিচে পড়ে যায় হারুন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
 
চাপাইনবাবগঞ্জের সদর উপজেলার সড়কপুর গ্রামে হারুনের বাড়ি। তার বাবার নাম মো. আলী।
 
ইত্তেফাক/এমআই