‌'দুর্ঘটনায় ধৈর্য্য ধরে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে'

‘যেকোন দুর্ঘটনাই হোক ধৈর্য্য ধরে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। একই সাথে তা মোকাবেলা করে সামনের দিকে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। পাশাপাশি বিপদে পড়া ক্ষতিগ্রস্তদের পাশে সমাজের বিত্তবানের সহায়তার হাত বাড়িয়ে দিয়ে দাঁড়াতে হবে।’ 
 
শনিবার সকালে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন। সকালে তিনি তার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় আগুনে ক্ষতিগ্রস্ত ২৫ ব্যবসায়ীসহ শতশত লোক তাদের প্রিয় এমপি মহোদয়কে পাশে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এমপি ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদের হাতে নগদ ৩ লাখ টাকা তুলে দেন। এসময় উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন তার ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি ৫০ হাজার টাকাসহ আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান গোলাম মওলা ১০ হাজার টাকা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।
 
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুখুরিয়া বাজারে আগুনে ২৫ দোকানঘর ভস্মিভূত হয়।
 
ইত্তেফাক/এমআই