সীতাকুণ্ডে শনিবার সকালে এক পথচারীর দেহ তল্লাশি করে ২ হাজার ৪শত পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম দীন মোহাম্মদ দিলু(৪৫)।তিনি কক্সবাজার জেলাধীন টেকনাফ থানার পল্লামপাড়ার আহাম্মদুর রহমানের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, আজ শনিবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ কায়ুম আলী সরদারের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেনে পথচারী দিলুর দেহ তল্লাশি করে ২ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেট পায়। যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
এ ব্যাপারে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ কায়ুম আলী সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামির বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে।
ইত্তেফাক/এমআর