মাগুরা সদর উপজেলার জাগলা এলাকায় শনিবার বিকেলে বাসচাপায় মোমেনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী জগলা এলাকার আব্দুল মজিদ জানান, আড়পাড়া এলাকা থেকে বাড়ি ফিরছিলেন মোমেনা খাতুন। জাগলা বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যানের জন্য অপেক্ষা করার সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাস তাকে চাপা দেয়। এদে তিনি ঘটনাস্থলেই মারা যান।
হাইওয়ে পুলিশের এসআই রিপন আহমেদ জানান, ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে। ড্রাইভার পালিয়ে গেছে। মোমেনা খাতুন মঘি ইউনিয়নের চাপড়া ঘোপপাড়া গ্রামের মৃত নেয়ামত মোল্যার স্ত্রী। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি