দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ এর সংগীত পরিচালক ও কিবোর্ডিস্ট মানাম আহমেদের বড় ছেলে জাহিন আহমেদের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল চারটার দিকে জাহিনকে অসুস্থ অবস্থায় ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাহিন আত্মহত্যা করেছে।
অপরদিকে, পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ মোহাম্মদ কাফী বলেন, ধানমন্ডির ৬/এ নম্বর রোডের ৫২ নম্বর বাসা থেকে জাহিনকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ল্যাব এইড হাসপাতালে নেয়। চিকিত্সকরা জানিয়েছেন, জাহিনের আগেই মৃত্যু হয়েছে। তবে বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।
ইত্তেফাক/এএম।