কক্সবাজারের রামুতে খবর সংগ্রহে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম ও রামু রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম সাগর।
শনিবার সকালে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় জমি দখল-জবর দখলের খবর সংগ্রহে গেলে হামলার শিকার হন সাংবাদিকরা। এসময় হামলাকারীরা সাংবাদিকদের সর্বস্ব কেড়ে নেয়। স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান দুই সাংবাদিককে। খবর পেয়ে রামু থানা পুলিশ ও সহযোদ্ধা সাংবাদিকরা হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে যান।
রামু থানার ওসি মো. লিয়াকত আলী জানান, ঘটনার খবর শোনে ঘটনাস্থল পরিদর্শন ও আহত সাংবাদিকদের সাথে কথা বলেছেন পুলিশ। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/জামান