মেয়র সাঈদ খোকনের মাও চিকুনগুনিয়ায় আক্রান্ত

 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের মা ফাতেমা হানিফ চিকুনগুনিয়ায় আক্রান্ত। মেয়র নিজেই তার মায়ের অসুস্থতার কথা নিশ্চিত করে বলেছেন, ‘আমি চিকুনগুনিয়ায় আক্রান্ত মায়ের কষ্ট দেখছি; প্রতিদিন মায়ের বিষণ্ণ মুখ দেখে কাজে আসি।’
 
গতকাল শনিবার সকালে চিকুনগুনিয়া নিয়ে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনের সময় মেয়র এসব কথা বলেন। নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে এই সচেতনতা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 
 
মেয়র সাঈদ খোকন বলেন, আমি অন্য মায়েদের কষ্ট বুঝি। আমার মায়ের বিষণ্ণ মুখ দেখে কাজে আসি। আমার উপর আস্থা রাখুন। আগামী দশ দিনের মধ্যে ডিএসসিসি এলাকা চিকুনগুনিয়া মুক্ত করবো।
 
এদিকে সাঈদ খোকনের পারিবারিক সূত্রে জানা গেছে, তার মা বেশ কিছু দিন ধরে চিকুনগুনিয়ায় আক্রান্ত।
 
ইত্তেফাক/এমআর