ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশের অভিযান চালিয়ে মাদকসহ দুইজন এবং পরোয়ানাভূক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে। আজ রবিবার বেলা ১২ টার দিকে গ্রেফতারকৃত পাঁচজনকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
মুক্তাগাছা থানা পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচলনা করা হয়।এ সময় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন, দুই গ্রাম হেরোইনসহ একজন ও পরোয়ানাভূক্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়।
মুক্তাগাছা থানার ওসি আখতার মোর্শেদ জানান, দুইজনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের এবং পলাতক তিনজনসহ পাঁচজনকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে