হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদার (৫৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শাহ আলম ওরফে বুড্ডাকে (৬২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে টঙ্গী থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গত ২১ জুন ভোরে উত্তরার বাসা থেকে বের হয়ে তিনি আশুলিয়ায় তার কর্মস্থলে যাওয়ার পথে মিজানুর রহমান খুন হন। ওইদিন দুপুরে রূপনগর থানা এলাকার পেছনে বেড়ি বাঁধের পাশ থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শাহ আলম পেশাদার ছিনতাইকারী ও মলম পার্টির সদস্য। মিজানুর রহমানের কাছ থেকে সব কেড়ে নিতে ছদ্মবেশে তাকে যাত্রী হিসেবে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর মিজানুর রহমান পুলিশের কর্মকর্তা জেনে তাকে হত্যা করে লাশ ফেলে দেয়।
ইত্তেফাক/এমআই