মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে বৃক্ষ রোপণ

জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ডেমরার মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করা হয়েছে। আজ রবিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ভূঞা শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের ছাদে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন।
 
এসময় মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এই রাজধানীকে সবুজ করে তোলার জন্য আমরাও অংশ নিয়েছি। বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বিদ্যালয়ের ছাদে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষা রোপণ করি।
 
ইত্তেফাক/এমআই