ম্যানসিটিতে যোগদান নিশ্চিত করল দানিলো

ম্যানচেস্টার সিটিতে যোগদান নিশ্চিত করল রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক ড্যানিলো। ৫ বছরের চুক্তিতে পেপ গার্দিওলার প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটিতে যোগ দিয়েছেন এই ব্রাজিলীয়।
 
ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর মৌসুম পূর্ব সফরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ক্লাবের সঙ্গে যুক্ত হবেন ২৬ বছর বয়সি এই ডিফেন্ডার। নবাগত এ তারকা ক্লাব ওয়েবসাইটকে দানিলো বলেন, ‘অন্য ক্লাবগুলোর কাছ থেকেও জোড়ালো প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমার সব সময় লক্ষ্য ছিল পেপ গার্দিওলার অধীনে খেলা। যখন আমি তার আগ্রহের কথা শুনলাম তখনই সিটি খেলোয়াড়দের সঙ্গে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করি।’
 
শনিবার ইউরো চ্যাম্পিয়ন ক্লাব থেকে ড্যানিলোর বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের প্রধান কোচ জিনেদিন জিদান। বিবিসির খবর অনুযায়ী ২৬.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির