সাপাহারে নিখোঁজের তিন দিনেও উদ্ধার হয়নি দুই শিক্ষার্থী

 
নওগাঁর সাপাহারে আহসানুল আলম অনুপম (১৫) ও নাইমুর রহমান দুর্জয় (১৫) নামে দুই শিক্ষার্থী শুক্রবার সকাল থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। ঘটনার তিন দিনপার হলেও তাদের উদ্ধার করতে পারেনি পুলিশ।
 
ওই দিন সকালে অনুপম প্রাইভেট শিক্ষকের নিকট ও দুর্জয় নওগাঁ বালুডাঙ্গা খালার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সাপাহার থানায় পৃথক দুটি সাধারণ ডায়রি করা হয়েছে। 
 
সাপাহার ওসি শামছুল আলম জানান, অনুপম ও দুর্জয়ের নিখোঁজের ঘটনায় থানায় পৃথক দু'টি সাধারণ ডায়রি করা হয়েছে। তাদের উদ্ধারে একাধিক টিম কাজ করছে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
 
ইত্তেফাক/জামান