শাহজাদপুরে বন্যার পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

 
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক ঘটনায় বন্যার পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
 
নিহতরা হলো- শাহজাদপুর পৌর এলাকার পারকোলা মহল্লার হিরা সরকারের ছেলে টগর (৮) এবং উপজেলার পোরজনা ইউনিয়নের জিগারবাড়িয়া গ্রামের সাগর প্রামাণিকের ছেলে মেরাজ (৮)। তারা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। তাদের মৃত্যুর বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সফিউল হাসান চৌধুরী নিশ্চিত করেছেন।
 
স্বাস্থ্য পরিদর্শক মৃতদের পরিবারের বরাত দিয়ে জানান, রবিবার দুপুরে সাঁতার না জানা টগর বাড়ির পাশে বন্যার পানিতে হঠাৎ গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে তার স্বজনেরা ডোবা থেকে লাশ উদ্ধার করে। অপর দিকে, মেরাজ একইভাবে দুপুরের দিকে পানিতে তলিয়ে গেলে বিকেলের দিকে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।
 
ইত্তেফাক/জামান