মিরপুরে ক্রীড়া শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে খেলাধুলার মান উন্নয়ন বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, ভাইস-চেয়ারম্যান বাহাদুর শেখ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলিটিটর উত্তম কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আশিকুজ্জামান।
প্রশিক্ষণ প্রদান করেন আলাউদ্দিন আহমেদ শরীর চর্চা কলেজের প্রভাষক আশরাফ উদ্দিন খান, কুষ্টিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনোয়ার আজম। প্রশিক্ষণে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫ জন ক্রীড়া শিক্ষক অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/নূহু