বৃষ্টি ও জলাবদ্ধতায় অনবরত পানিতে নিমজ্জিত হয়ে গোপালপুর-পিংনা সড়কের নবগ্রাম এলাকায় প্রায় চার ফুট পাকা রাস্তা ধসে যাওয়ায় দুইদিন ধরে যানচলাচল বন্ধ রয়েছে।
ফলে সমস্যায় পড়েছে গোপালপুর ও সরিষাবাড়ি উপজেলার কয়েক লাখ মানুষ। জানা যায়, মালবাহী একটি ট্রাক উক্ত স্থানে দেবে গেলে এ অবস্থার সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস ছাড়াও তারাকান্দি যমুনা সার কারখানার সারভর্তি ট্রাকসহ সব ধরনের যান পারাপার বন্ধ রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, জলাবদ্ধতার দরুন সড়ক চুঁইয়ে নদীতে অনবরত পানি পড়ায় নিচের মাটি সরে গিয়ে এই দুরবস্থার সৃষ্টি হয়। শিগগিরই ভঙ্গুর সড়ক মেরামত করে যান চলাচল উপযোগী করা হবে বলে সওজ বিভাগ জানায়।
ইত্তেফাক/নূহু