এইচএসসিতে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

 
এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে জান্নাতুল নাইমা ইতি (১৯) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। রাজধানীর মগবাজারের আমবাগানে রবিবার বোনের বাসায় সে আত্মহত্যা করে।
 
পারিবারিক সূত্র জানিয়েছে, জান্নাতুলের বাড়ি বাগেরহাটের রামপালের বাঁশতলী গ্রামে। তার বাবার নাম আবদুল খালেক। রামপালের গিলাতলা ডিগ্রি কলেজ থেকে জান্নাতুল এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। পাস করলেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে দুপুরে উকুন মারার ওষুধ খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টায় চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। 
 
রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে