কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

 
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। নিহত রমজান ওরফে মকবুল (৫৫) গাজীপুরের টঙ্গীর ঝিনু মার্কেট এলাকার মৃত অহেদ আলীর ছেলে।
 
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার মো. মিজানুর রহমান জানান, টঙ্গী থানায় ২০১৩ সালে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত রমজান ওরফে মকবুল প্রায় এক বছর যাবৎ কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন। রবিবার রাতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতাল নেয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। 
 
লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে আইনী প্রক্রিয়া শেষে সোমবার নিহতের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
 
ইত্তেফাক/কেকে