লালপুরে গৃহকর্তাকে হাত-পা বেঁধে ৩ লাখ টাকার মালামাল ডাকাতি

 
নাটোরের লালপুর উপজেলায় আব্দুস সামাদ নামে এক গৃহকর্তাকে গলাটিপে ও হাত-পা বেঁধে নিবন্ধনকৃত দুইনলা বন্দুক, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা। রবিবার রাতে বাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
আব্দুস সামাদ জানান, তার বাড়ির একটি ঘরের জানলার গ্রিল ভেঙ্গে দুইজন ডাকাত ঘরে ঢুকে। ঘরের মাঝের দরজা দিয়ে তার বেডরুমে গিয়ে ঘুমন্ত অবস্থায় তার গলা টিপে ধরে দুই হাত বেঁধে ফেলে। পরে আলমারি থেকে নিবন্ধনকৃত দুইনলা বন্দুক, নগদ ৫০ হাজার এবং স্বর্ণালংকারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
 
লালপুর থানার ওসি আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
 
ইত্তেফাক/কেকে