মান্দায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত

নওগাঁর মান্দায় ট্রাকচাপায় মা অসীমা রানী (২৪) ও তার ৯ মাস বয়সী ছেলে বিজয় রায় নিহত হয়েছে। 
 
সোমবার দুপুর দেড়টা দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। অসীমা রানী নওগাঁর বদলগাছি উপজেলার নিরলী কোলাহাট এলাকার রামায়ন চন্দ্র রায়ের স্ত্রী। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অসীমা রানী ডিগ্রি পরীক্ষায় অংশ নেয়ার জন্য মোটরসাইকেলযোগে মান্দা মমিন শাহানা কলেজ কেন্দ্রে আসছিলেন। তারা সাতবাড়িয়া মোড়ের নিকট পৌঁছালে অসীমা রানীর হাত থেকে ছাতাটি উড়ে যায়। এতে বাচ্চাসহ তিনি পাকা রাস্তার ওপর পড়ে যান। এ সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু ঘটে। 
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, সংবাদ পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি