মৌলভীবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ লাখ টাকার কারেন্ট জালে আগুন

মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে সোমবার দুপুরে অভিযান চালিয়ে দুটি দোকান থেকে ৫ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে পুড়িয়ে ফেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, মৎস্য সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সরকার বাজারে অভিযান চালিয়ে দুটি দোকান থেকে ৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযান বুঝতে পেরে দোকানের মালিকরা পালিয়ে যাওয়ায় তাদরকে আটক করতে পারেনি ভ্রাম্যমান আদালত। তবে এসময় জাল কিনতে আসা দুজন ক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ইত্তেফাক/নূহু