রাজবাড়ীর পাংশায় অস্ত্র-গুলিসহ কেসমত আলী খাঁন (৫২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত কেসমত উপজেলার কশবা মাজাইল ইউপির ভাতশালা গ্রামের মৃত আরশেদ আলী খানের ছেলে।
ডিবি পুলিশের ওসি ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার রাতে ভাতশালা গ্রামের বেইলি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, কেসমতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/কেকে