ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপারকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলি শেখকে কাফনের কাপড় ও আগরবাতি পাঠিয়ে হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। ঢাকা থেকে সোমবার এস এ পরিহনে কুরিয়ার করে এসব পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মঙ্গলবার এগুলো পেয়েছেন।
 
জানা গেছে, কাফনের কাপড় ও আগরবাতির সাথে ইংরেজিতে লেখা একটি চিরকুটও আছে। সেখানে লেখা আছে- ২০১৬ সালে ঝিনাইদহে ম্যাসাকারের জন্য আপনি দায়ী। ফের এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। নইলে পরিণাম খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়েছে। 
 
এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি অতিরিক্ত পুলিশ সুপারকে কাফনের কাপড় ও আগরবাতি পাঠানোর কথা নিশ্চিত করে বলেন, মাঝে মধ্যে পুলিশ অফিসারদের এ ধরনের হুমকি আসে। এতে তারা ভিতু নন। ঝিনাইদহে  বর্তমানে নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরেধী পুলিশি অভিযান চলছে। তিনি আরও জানান, এ অভিযান আরও জোরদার করা হবে। 
 
ইত্তেফাক/এমআই