মাগুরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 
মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রাম থেকে মঙ্গলবার সকালে মহসিন মোল্যা (৩৮) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২০১৬ সালে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় তিনি পলাতক ছিলেন।
 
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় হাজির না হওয়ায় তার অনুপস্থিতিতে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে টুপিপাড়ায় এক আত্মীয়ের বাড়ি থেকে মহসিনকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের কবির উদ্দিন মোল্যার ছেলে।
 
ইত্তেফাক/জামান