লক্ষ্মীপুরে জামায়াতের আমীর গ্রেফতার

 
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁঞাকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার চররুহিতার রসুলগঞ্জ হাইস্কুল এলাকা থেকে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
 
সরকার বিরোধী আন্দোলনের নামে নাশকতার একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রসুলগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামায়াত নেতা মাস্টার রুহুল আমিন ভূঁঞাকে গ্রেফতার করা হয়।
 
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, একাধিক মামলায় রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে গাছ কাটা, নাশকতাসহ সহিংসতার ১৪টি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান