টাঙ্গাইলের কালিহাতীতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোশারফ হোসেন (৪৩) নামের কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। মঙ্গলবার
বিকালে উপজেলার দক্ষিণ বেতডোবা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তি কালিহাতী উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসেছ। তার নামে ১১ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে এবং অত্র থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজ হয়েছে। তাকে গ্রেফতার পর এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।
ইত্তেফাক/নূহু