ভাঙ্গায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

 
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কৈডুবী নামক স্থানে বুধবার সকালে মাথা বিহীন অজ্ঞাত নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। 
 
হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজউদ্দিন বলেন, মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমরা মাথা বিহীন লাশটি উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। 
 
লাশের পরিচয় ও ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/কেকে