লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জানা গেছে, বুধবার ভোরে সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছ দিয়ে গরু আনতে গেলে শ্রীরামপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে লিটনকে (১৭) ভারতীয় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ভারতের ৩ শ’ গজ ভেতরে গরুসহ বিএসএফের হাতে ধরা পড়ে লিটন। এ নিয়ে বুড়িমারী সীমান্তে বিজিবি- বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। বিএসএফ আটককৃতকে ভারতীয় মেকলিগঞ্জ পুলিশের হাতে হস্তান্তর করেছে।
ইত্তেফাক/কেকে