রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থি গ্রেফতার

 
রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ সোহাগ (৩০) নামে এক চরমপন্থিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোহাগ সদর উপজেলার পূর্ব লক্ষীকোল গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের ছেলে।
 
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উড়াকান্দা গ্রামের পদ্মা নদীর তীরে চরমপন্থি কুদ্দুস ওরফে কুদু এর পরিত্যক্ত বাড়ির পাশে একটি কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
 
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাশার মিয়া বলেন, গ্রেফতারকৃত সোহাগ চরমপন্থি কুদ্দুস ওরফে কুদু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড । তার বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এমআর