নাসিরনগরে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা

নাসিরনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে শারমিন বেগম (১৪) নামে এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
 
বুধবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। শারমিন সিংহগ্রাম বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ও লক্ষ্মীপুর গ্রামের  তাউস মিয়ার মেয়ে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শারমিনের পিতা-মাতা সকালে একটি মামলায় হাজিরা দিতে ব্রাহ্মণবাড়িয়া যান। শারমিনের ছোট বোনকে স্কুলে পাঠিয়ে নিজে বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল শারমিন। এ সময় নির্জন বাড়িতে একা পেয়ে দুর্বৃত্তরা তার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
 
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ আবু জাফর জানান, নিহতের গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/ইউবি
 
 
 
ইত্তেফাক/ইউবি