বগুড়ার সোনাতলায় ডোবার পানিতে পড়ে খাদিজা আকতার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার দুপুরে ঘটেছে।
উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়নের পূর্ব তেকানী গ্রামের ধলু আকন্দ বাড়ি থেকে একটু দূরে ডোবার পানিতে পাট ধুচ্ছিল। দুপুরের দিকে সেখানে খাদিজা আকতার তার বাবা ধলু আকন্দকে ভাত দিতে যায়।
ভাত দিতে যেয়ে আকস্মিক ওই ডোবার পানিতে পড়ে শিশুটি মারা যায়। পরে ডোবার পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/জামান