স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা সার্ভে করে দেখেছি, ঢাকা শহরের প্রায় ৪৬ খালের মধ্যে ১৮টি খালের উন্নয়ন করতে হবে। ওয়াসাকে বলেছি, বেশি বৃষ্টি হলেও যাতে তিন ঘণ্টার মধ্যে পানি চলে যায়। তিনি বলেন, এখন তো সাতদিন ধরে বৃষ্টি হচ্ছে। এটা কিন্তু একটি অস্বাভাবিক পরিস্থিতি। তবে এই পরিস্থিতিটা আমাদের শিক্ষা দিচ্ছে। গতকাল বুধবার সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা বুঝতে পারছি কোন জায়গাটায় আমরা আটকা পড়ছি। সে জায়গাটায় আমরা ত্বরিত ব্যবস্থা নেব। আমি প্রমিজ করছি যে সামনের বছর আপনারা এ ধরনের পরিস্থিতি দেখতে পাবেন না।
ইত্তেফাক/এমআর