কোটচাঁদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

 
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বড় বামুনদহ গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। তিনি নড়াইল জেলা কালীয়া উপজেলার গাজিরহাট গ্রামের মো. একুব্বর বিশ্বাসের ছেলে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 
 
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, নিহত ফারুক হোসেন বড় বামুনদহ গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। বুধবার রাত ৩ টার দিকে একই গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে চুরি করতে ঢোকে। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করেন। এতে গ্রামবাসীরা এগিয়ে আসেন। তারা চোর সন্দেহে ফারুককে গণপিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহষ্পতিবার সকালে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 
 
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।
 
ইত্তেফাক/কেকে