বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে পারভেজ শিকদার (২০) নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে শহরের আলী মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক পারভেজ মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখলী গ্রামের নাসির শিকদারের ছেলে।
বাগেরহাট মডেল থানার এসআই হুমাউন জানান, শহরের আলীয়া মাদ্রাসা এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে স্থানীয় এলাকাবাসীর এমন খবরের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। মেডিকেল পরীক্ষার পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/কেকে