বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি লে: কর্নেল শাহরিয়ার রশিদ খানের দখলকৃত খাল ও স্থাপনা উদ্ধার

কসবায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি লে:কর্নেল শাহরিয়ার রশিদ খান ও তার ভাই হেলাল খানের অবৈধ দখলকৃত খাল ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার প্রায় পাঁচশত ফুট দীর্ঘ খালটি প্রশাসন উদ্ধার করেছে। বাড়ির ভেতর অংশ দিয়ে প্রায় ৬শত ফুট দীর্ঘ  ও ১২০ ফুট প্রশস্থ ঐতিহ্যবাহী সিনাই নদীর অংশ উদ্ধার এখনো শুরু হয়নি।

কসবা-আখাউড়া সড়কের পাশে চন্ডিদ্বার মৌজায় ৩৭,৩৮ ও ৩৯ (খতিয়ান ভুক্ত) দাগে সরকারী খাস জায়গা উদ্ধার কাজ পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম সাংবাদিকদের জানান, ইতোমধ্যে লে: কর্নেল শাহরিয়ার ও তার ছোট ভাই হেলাল খান দ্বারা অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার করা হয়েছে মাত্র।

তবে কসবার ঐতিহ্যবাহী সিনাই নদীর বিশাল অংশ এখনো উদ্ধার হয়নি। তিনি বলেন, ওই অংশটুকু লে: কর্নেল শাহরিয়ার রশিদের ভাই হেলাল খানের দখলে রয়েছে।

ইত্তেফাক/নূহু