মাগুরায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতা শিক্ষার্থীরা বিপাকে

মাগুরায় জলাবদ্ধতার কারণে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো ভায়না ১১ নং আছিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয়, আদর্শ ডিগ্রি কলেজ ও সরকারি বালিকা বিদ্যালয়।

জানা  গেছে, মাগুরা-যশোর সড়কের পাশে অবস্থিত ভায়না ১১ নং আছিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয়টি। এই বিদ্যালয়ের পানি নিষ্কাশনের কোনো ড্রেন না থাকায় বৃষ্টি হলে বিদ্যালয়ের মাঠে হাঁটু সমান পানি জমে থাকে। গত কয়েকদিনের বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠটি জলমগ্ন হয়। ফলে কোমলমতি শিক্ষর্থীদের বিপাকে পড়তে হচ্ছে। মাগুরা-ঝিনাইদহ সড়কের পাশে স্টেডিয়াম এর সামনে অবস্থিত জেলার অন্যতম বৃহত্ শিক্ষা প্রতিষ্ঠান মাণ্ডা আদর্শ ডিগ্রি কলেজ। পানি নিষ্কাশনের কোনো ড্রেন না থাকায় বৃষ্টি হলে কলেজের মাঠে হাঁটু সমান পানি জমে থাকে । ফলে শিক্ষক ও  শিক্ষার্থীদের বিপাকে পড়তে হচ্ছে। শহরের সৈয়দ আতর আলী সড়কে অবস্থিত মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়টি। এই বিদ্যালয়ে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় মাঠে পানি জমে থাকায় পুরা বর্ষাকাল এসেম্বলি হয় না । ফলে শিক্ষক ও  শিক্ষার্থীদের বিপাকে পড়তে হচ্ছে ।

মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা সরকার জানান, পানি জমে থাকার কারণে পুরা বর্ষাকাল এসেম্বলি করা সম্ভব হয় না।

ইত্তেফাক/নূহু