ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার নওপাড়ায় আসামি বহনকারী পুলিশের অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, পুলিশ কনস্টবল মোস্তফা (২৫), পুলিশ কনস্টবল জীবন (২২), পুলিশের নায়েক সবুজ (২২) ও আসামী জুয়েল (২৫) এবং তার মা আয়শা বেগম। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজউদ্দিন বলেন, 'ফরিদপুর সদরের আলিপুরের বাসিন্দা মোহাম্মাদ আলী খানের পুত্র আসামী জুয়েলকে নিয়ে তিন পুলিশ সদস্য কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনায় গাছের ভেতরে আটকে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। আমাদের চেষ্টা ব্যর্থ হওয়ায় আমরা দমকল বাহিনীকে খবর দেই। চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়।'
ইত্তেফাক/জামান