সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩

 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৬ জন, কলারোয়া থানা ছয়জন, তালা থানা চারজন, কালিগঞ্জ থানা তিনজন, শ্যামনগর থানা দুইজন, আশাশুনি থানা তিনজন, দেবহাটা থানা পাঁচ ও পাটকেলঘাটা থানা থেকে চারজনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান