'নতুন বাংলাদেশ গড়তে তরুণদের প্রতিষ্ঠিত হতে হবে'

 
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী বলেছেন, 'বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই নতুন প্রজন্মের সন্তানরা স্বাধীন দেশের নাগরিক হওয়ার গর্বিত অধিকার পেয়েছে। এই নতুন প্রজন্মরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই নতুন প্রজন্মকে শিক্ষা, দীক্ষা ও জ্ঞানে আলোকিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।'
 
শুক্রবার দুপুরে স্থানীয় বিজয় মেলা মাঠে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মানিকগঞ্জ জেলা শাখা আয়োজিত জাতীয় প্রতিযোগিতার বাছাই পর্বের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এসময় পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আব্দুল মতিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলীমুজ্জামান মিয়া, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক মীর মোশারফ হোসেন, সভাপতি মিয়া মনসফ, সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জেলা শাখার সভাপতি রোমেজা আক্তার খান মাহিন ,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী,সহকারী সম্পাদক ও অবজারভার প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন,ডিএসবি নিউজ প্রতিনিধি আশরাফুল আলম লিটন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান