চরফ্যাশনে ৪ ডাকাত আটক

 
ভোলার চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চরফ্যাশন পৌরসভার কালিয়াকান্দি এলাকায় উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম ম্যালেটারীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ডাকাতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
 
চরফ্যাশন থানার ওসি এনামুল হক জানান, গত কয়েকদিন থেকে ঐ এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সারা রাত পাহাড়া দেন স্থানীয়রা। শুত্রবার রাতে কালিয়াকান্দি এলাকায় দেশীয় অস্ত্রসহ বেশ কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় জনতা তাদের মধ্য থেকে চার ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। 
 
চারজনরে মধ্যে একজনের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকায় বলে জানা গেছে। তবে বাকিদের নাম পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তাদের বয়স ৩০ থেকে ৪৫ এর মধ্যে। তাদের কাছ থেকে চারটি দা উদ্ধার করেছে পুলিশ। 
 
ইত্তেফাক/কেকে