কুষ্টিয়ার মিরপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খুরশীদ আলম।
উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. হায়াৎ মাহমুদ, অতিরিক্ত উপ-পরিচালক বিভাষ চন্দ্র সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সূবর্না রানী সাহা, উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
ইত্তেফাক/নূহু