নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট থেকে ডাকাতির প্রস্তুতি কালে গোলাম ছারওয়ার রুবেল(২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে একটি এলজি ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রুবেল বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে।
রবিবার ভোরে পৌরসভার গরুবাজার এলাকার মজিবুল হক মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, রুবেলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতি, জমি দখল, ছিনতাইসহ ৮-১০ টি মামলা রয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য ডাকাতেরা পালিয়ে যায় বলেও জানায় পুলিশ।
ইত্তেফাক/এমআর