রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ শনিবার সন্ধ্যায় উপজেলার বহরপুর ইউনিয়নের মৃধা বটতলা নামক জায়গা থেকে ২০ পুড়িয়া হিরোইনসহ দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, বালিয়াকান্দি সদরের জাবরখোল গ্রামের সুনিল মণ্ডলের ছেলে সুজিত মণ্ডল (২২) ও একই এলাকার জালাল মিয়ার ছেলে কামরুল ইসলাম (৩০)।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ হাসিনা বেগম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আজ রবিবার সকালে আসামিদের রাজবাড়ী কোর্টে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে