শাহআমানতে যাত্রীর প্যান্টের ভেতর থেকে স্বর্ণবার জব্দ

 
হযরত শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর আন্ডার প্যান্টের ভিতরে লুকায়িত দুটি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। মোহাম্মদ টিপু (২৯) নামে ওই যাত্রী রবিবার সকালে মাস্কাট হতে চট্টগ্রাম আসেন।
 
গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমের পর দেহ তল্লাশী করে এই স্বর্ণবার জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকা।
 

ইত্তেফাক/এএম।