বাগেরহাটে ইয়াবাসহ আটক ৩

 
বাগেরহাটে ১২শ' পিস ইয়াবাসহ রেখা বেগম (২৫), মনোয়ারা বেগম (৪৫) ও রেজাউল মোড়ল (৪৫) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে শহরের কেন্দ্রীয় বাসস্টান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃত রেখা বেগম পিরোজপুর জেলা সদরের আলামিন শেখের স্ত্রী, মনোয়ারা বেগম খুলনা পাঁচ নম্বর সদর ঘাট এলাকার হান্নান শেখের স্ত্রী ও রেজাউল মোড়ল খুলনা কয়রা এলাকার আলী মোড়লের ছেলে।
 
বাগেরহাট গোয়েন্দা ওসি রেজাউল করিম আটকের বিষয় নিশ্চিত করে বলেন, আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিয়ে আরও অভিযান চলানো হচ্ছে।
 
ইত্তেফাক/জামান