রাজধানীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাজধানীর মিরপুরে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রী সাদিয়া ইসলামের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সাদিয়া ইসলাম মিরপুর মনিপুর স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। 
 
জানা গেছে, মিরপুরের পূর্ব মনিপুর ১০৫৯ নম্বর বাসার ছাদে বিকেলে খেলতে যায় সাদিয়া। ছাদে রেলিং থাকা সত্বেও অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়।
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
 
ইত্তেফাক/ইউবি