মাদকাসক্তদের পুনর্বাসন, এক দিনের বেতন দিচ্ছে পুলিশ

 
মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে তহবিল গঠনের জন্য সকল পুলিশ সদস্যরা তাদের এক দিনের বেতন প্রদান করবেন। গতকাল রবিবার পুলিশ সদর দফতরে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
 
মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে দিনব্যাপী এ সভায় উপস্থিত ছিলেন  সকল পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ সদর দফতরের কর্মকর্তাবৃন্দ।
 
ইত্তেফাক/এমআর