গোদাগাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষ, চালক নিহত

 
রাজশাহীর গোদাগাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। সোমবার ভোরে দিকে গোদাগাড়ী উপজেলার কামারপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার রাজশাহী মহানগরী মিঠু (৩০)।
 
গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-স্টেশন অফিসার সাত্তার জানান, ভোর তিনটার দিকে রাজশাহী থেকে মহানগরী হতে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক কামাড়পাড়া পৌঁছলে ট্রাক ড্রাইভার মিঠু রাস্তার পাশে ট্রাক থামিয়ে চাকার পিচ ও পাথর পরিস্কার করছিলেন। এসময় পেছন দিক থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান মিঠু। এই ঘটনাই পেছন দিক থেকে আসা ট্রাকটিও দুমড়ে মুচড়ে যায়। এতে চালক ও হেলপার আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত এসে চালক ও হেলপারকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
এদিকে, সকাল সাড়ে ৬টার দিকে ট্রাক চালক মিঠুর বাবা ও মা পুলিশের কাছ থেকে বুঝে নেন।
 
ইত্তেফাক/কেকে